ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর রংপুর জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।
ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবি আদায়ের আন্দোলনকে আরও শক্তিশালী করার পাশাপাশি সাংগঠনিক কার্যক্রম তৃণমূল পর্যায়ে সম্প্রসারণের লক্ষ্যে ন্যাশনাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স (এনডিইএ)-এর রংপুর জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে মোঃ শাহাদাত হোসেন সৈকতকে আহ্বায়ক এবং মো: শাহাদাৎ হোসেনকে সদস্য সচিব করা হয়েছে।কমিটিতে মিনহাজ হোসেন মুন্নাকে সাংগঠনিক সম্পাদক, শাওন সরকারকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, মো: মেজবাউল আনামকে সিনিয়র যুগ্ম-সদস্য সচিব, মো: মামুন মিয়াকে দপ্তর সম্পাদক এবং মো: রাশেদ মিয়াকে প্রচার ও মিডিয়া সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।এছাড়া মো: শাহিন কাদির, মো: রিয়দুল জান্নাত শুভ, মোঃ মোত্তাকিন বিল্লাহ ও মোঃ ফয়সাল আহমেদকে কার্যকরী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংগঠন সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এনডিইএ’র কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী শেখ জামাল আবির ও সদস্য সচিব ফয়সাল আলমের অনুমোদনক্রমে, এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মো. আলমগীর হোসেনের সুপারিশে রংপুর জেলা আহ্বায়ক কমিটি (আংশিক) অনুমোদন দেওয়া হয়।নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে রংপুরে এনডিইএ’র সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত, শক্তিশালী ও গতিশীল হবে। পাশাপাশি জেলার ডিপ্লোমা প্রকৌশলীদের ঐক্যবদ্ধ করা, নতুন সদস্য সংগ্রহ, সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণ এবং পেশাগত সমস্যা ও বৈষম্য নিরসনে নবগঠিত কমিটি কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
নেতৃবৃন্দ বলেন, ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, ন্যায্য অধিকার ও যৌক্তিক দাবি বাস্তবায়নে এনডিইএ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। রংপুর জেলা কমিটির নতুন নেতৃত্বও সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রত্যাশা, আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের মধ্য দিয়ে রংপুর এনডিইএ’র সাংগঠনিক শক্তি আরও সুসংহত ও কার্যকর হবে।